Posts

Showing posts with the label Psychology

ভান করতে থাকো

Image
Behavioral psychology তে একটা কনসেপ্ট আছে যে, আমাদের শারীরিক আর মানসিক অবস্থা খুব strongly connected. একটা আরেকটা কে affect করে। এটার একটা সাইড খুব সহজেই বোঝা যায়। যেমন কেউ যদি খুশি হয়, তার চেহারায় সেটার প্রতিফলন ঘটে. মুখ হাসি হাসি হয়ে যায়। গলার স্বরেও পরিবর্তন আসে। শরীরে এনার্জি ফীল  করা যায়। আবার মন খারাপ থাকলে, মুখটা গোমড়া থাকে, শরীর দুর্বল লাগে। মেজাজ গরম হলেও তার প্রভাব শরীরে পড়ে। এটা আমরা খুব সহজেই বুঝি।  কিন্তু মজার ব্যাপার হলো, উল্টো দিক থেকেও ব্যাপারটা ঘটে। Body language পরিবর্তন করলে সেটা মনের উপর প্রভাব ফেলে। খুব ইন্টারেষ্টিং কিছু এক্সপেরিমেন্ট এর মাধ্যমে দেখা গেছে এই effect . বিখ্যাত behavioral psychologist Amy Cuddy তার গবেষণায় এরকম কিছু এক্সপেরিমেন্ট করেছেন। তিনি দেখিয়েছেন, একজন মানুষ যদি মাত্র ২ মিনিট কোনো না কোনো 'Power Pose' অর্থাৎ খুব পাওয়ারফুল বা আত্মবিশ্বাসী মানুষের মতো body language নিজের মধ্যে নিয়ে আসে, তাহলে সে আসলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে , এবং অন্যরাও তাকে সেরকমই মনে করে!  একইভাবে আরেক পরীক্ষায় দেখা গেছে, খুব নোংরা কোনো কাজ যখন একদল লোককে করতে দেয়া...